হোসেনপুর উচ্চ বিদ্যালয়টি পহেলা জানুয়ারী ১৯৭২ খ্রিস্টাব্দে লক্ষ্মীপুর সদর উপজেলায় হোসেনপুর গ্রামে প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন মরহুম আবুল হূসাইন স্যার। প্রতিষ্ঠানটি ১৯৮৪ সালে MPO ভূক্তি লাভ করেন। প্রতিষ্ঠানটিতে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত ১০টি শ্রেণি শাখায় বর্তমানে প্রায় ৮০০ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে এবং ১১ জন শিক্ষকএমপিও শিক্ষক,০৫জন চুক্তিভিত্তিক শিক্ষক এবং ০৬ জন কর্মচারী কর্মরত আছেন। সুদক্ষ শিক্ষক মন্ডলী ও পরিচালনা কমিটি কর্তৃক প্রতিষ্ঠানটি সুন্দরভা্বে পরিচালিত হয়ে আসছে।
দীর্ঘ পরিক্রমায় দেশ ও জাতিকে অসংখ্য গুণী ও কৃতি শিক্ষার্থী উপহার দিয়েছে অত্র প্রতিষ্ঠান। শিক্ষা বিস্তার ও সমাজের ইতিবাচক গঠনমূলক পরিবর্তনে প্রতিষ্ঠানটির ভূমিকা অনন্য । ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকান্ডেও এর সাফল্য অগ্রগণ্য। উপযুক্ত সময়ে দেওয়াল পত্রিকা, সাহিত্য সাময়িকী প্রকাশসহ জাতীয়ভাবে উদযাপিত দিবস সমূহ- ২১ ফেব্রুয়ারী (শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস), ২৬ মার্চ (স্বাধীনতা ও জাতীয় দিবস), ও ১৬ ডিসেম্বরসহ (বিজয় দিবস) সকল জাতীয় দিবস অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনার সাথে পালন করা হয়। সর্বপুরি বিশ্বায়নের প্রতিযোগীতামূলক বাজারে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার লক্ষ্যে কোমলমতি একটি শিশুকে দেশের সু-নাগরিক হিসেবে গড়ে তোলাই অত্র প্রতিষ্ঠানের ব্রত।
বিগত দিনগুলোতে JSC ও SSC পরীক্ষার ফালাফলের সফলতায় ও এই বিদ্যালয়টি অনন্য। প্রায় প্রতিবছরই লক্ষ্মীপুর সদর উপজেলায় প্রথম স্থান অর্জন করে আসছে। বিদ্যালয়টি একটি আধুনিক ও স্মার্ট বিদ্যালয় হিসেবে গন্য। অত্র প্রতিষ্ঠান গৌরবের মুকুট মাথায় নিয়ে আমরন শিখা অণির্বানের মত প্রজ্জ্বলিত মহিমায় জ্ঞানের আলো বিকিরনে সকলের সহযোগিতা কামনা করি।
নুর মোহাম্মদ ভূঁইয়া, প্রধান শিক্ষক, হোসেনপুর উচ্চ বিদ্যালয়।