হোসেনপুর উচ্চ বিদ্যালয়টি ১৯৭২ সালে প্রতিষ্ঠা লাভ করে গৌরবের সাথে শিক্ষাকার্যক্রম পরিচালনা করছে। বিদ্যালয়টি ১৬০ শতক জমির উপর প্রতিষ্ঠিত। ১ টি চার’তলা ২ টি ১ তলা পাকা ভবণে ২ টি মোট ১৮টি কক্ষ আছে। ১২টি শ্রেনীকক্ষ, ১ টি অফিস কক্ষ, ১ গ্রন্থাগার, ১টি বিজ্ঞানাগার, ১ টি নামাজ কক্ষ ও ১টি প্রধান শিক্ষক ও ১টি সহকারী প্রধান শিক্ষকের কক্ষ আছে। তাছাড়া ২টি নলকূপ ও ১২ টি ওয়াশরুম রয়েছে। বিদ্যালয়ের সামনে একটি সুন্দর খেলার মাঠ রয়েছে।প্রতিদিন বিদ্যালয় ছুটির পর শিক্ষার্থীরা বিভিন্ন প্রকার খেলাধুলা খেলে থাকে অত্র এলাকায় যখন জনসাধারনের শিক্ষার আলো থেকে বঞ্চিত ছিল সে মুহুর্তে জ্ঞানের আলো জনসাধারনের মাঝে বিস্তরনের জন্য এলাকার কতিপয় শিক্ষানুরাগী এবং অত্র এলাকার জনগনের শতস্ফুর্ত সহযোগীতার মাধ্যমে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গের প্রচেষ্টায় বিদ্যালয়টি ভালোভাবে পরিচালিত হয়ে আসছে। বর্তমানে বিদ্যালয়টিতে বহুমুখী (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা) শিক্ষা দেওয়ার সু-ব্যবস্থা রয়েছে। ৬ষ্ঠ শ্রেনী থেকে ১০ম শ্রেনী পর্যন্ত মোট ১০টি শ্রেনী শাখা চালু আছে। নবম/দশম শ্রেনতে বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা, রয়েছে। প্রতি বছর J.S.C ও S.S.C পরীক্ষায় শিক্ষার্থীরা ভাল ফলাফল লাভ করে বৃত্তি পাইয়া থাকে। বর্তমান প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির সুযোগ্য নেতৃত্বে বিদ্যালয়টির শিক্ষার্থীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং পাবলিক পরীক্ষাগুলোতে আশানুরুপ ফল করে আসছে।বর্তমানে বিদ্যালয়টি লক্ষ্মীপুর সদর উপজেলা দক্ষিণ অঞ্চলে একটি আদর্শ ও স্মার্ট বিদ্যালয় হিসেবে খ্যাতি লাভ করেছে। প্রতিবছরের ন্যায় ২০২৪ ও ২০২৫ সালের SSC পাবালিক পরীক্ষায় অত্র অঞ্চলে শ্রেষ্ঠত্ব অর্জন ধরে রেখেছে।